ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শেরপুরে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ ইনস্টল করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরার জন্য মোবাইল গেমিং অ্যাপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে শেরপুরে। এ কার্যক্রমের তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’র সদস্যরা।

১৭ ফেব্রুয়ারি সকালে শহরের থানা মোড় চত্বরে এ কার্যক্রম পরিদর্শন ও অ্যাপ ইনস্টল করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এসময় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ কুমার নিয়োগী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, বিএনসিসি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলীসহ বিভিন্ন স্তরের জনসাধারণ তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপটি ইনস্টল করে নেন।

একাধিক সূত্রে জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বসাধারণ বিনামূল্যে অ্যাপটি ইনস্টল করতে পারবে। এজন্য শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি ভিক্টোরিয়া একাডেমীর বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা জেলা শহরের গুরুত্বপূর্ণ ৬টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শেরপুরে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

আপডেট সময় ০৬:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২