ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

হতদরিদ্রদের মাঝে ‘ভয়েস অব ঝিনাইগাতী’র শীতবস্ত্র বিতরণ

হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় দফায় অসহায়, হতদরিদ্র, ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি সংগঠন। ১০ ফেব্রæয়ারি সকালে উপজেলা শহরের থানা সংলগ্ন এলাকায় আড়াই শতাধিক শীতার্ত মানুষের হাতে ওইসব কম্বল তুলে দেওয়া হয়। এর আগে ২১ জানুয়ারি তিনশতাধিক কম্বল বিতরণ করা হয়।

জার্মানির একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ফার্মা বিভাগের রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবালের অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়। এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য জাহিদুল হক মনির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ও কাংশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, সমাজকর্মী সোহেল, রুবেল, এরশাদ, লিখন প্রমুখ।

জাহিদুল হক মনির বলেন, আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সেবামূলক কার্যক্রম ভাবষ্যতেও চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

হতদরিদ্রদের মাঝে ‘ভয়েস অব ঝিনাইগাতী’র শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২