ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি রাতে জেলার সদর উপজেলার কুসুমহাটি ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুলতান মিয়া নামের ওই চালকের মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার শিমুলচুড়া গ্রামে।

এদিকে জেলার সদর উপজেলার কুসুমহাটিতে চলন্ত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে।

সদর থানা পুলিশের ওসি মুনসুর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট সময় ১০:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২