ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ধারী ৮ ডাকাত গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। ৩০ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো, মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী, মো. জাহাঙ্গীর আলম, মো. জমির খান, মো. মজিবর রহমান মজিদ ওরফে মোক্তার, মো. মাসুম গাজী, শফিকুল খরাদী, মো. কুদ্দুস আলী ও মো. কাউছার মিয়া।

৩১ জানুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ১টি বাটযুক্ত ব্যারেল কাটা দুনালা বন্দুক, ১টি ওয়্যারলেস সেট, ১টি হ্যান্ডকাফ, ২টি ডিবি লেখা জ্যাকেট, ২টি লোহার চাপাতি ও ২টি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কতিপয় লোক মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় তিন রাস্তার মোড়ে নূর বিরিয়ানী দোকানের সামনে ১টি হাইয়েস মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার নিয়ে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, বিগত কয়েক মাসে এই ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকা মহানগরের আশপাশের এলাকায় বেশ কয়েকটি ডাকাতি করেছে।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ধারী ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২