ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শেরপুরে ঘাড় মটকানো অবস্থায় অজ্ঞাত নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ঘাড় মটকানো অবস্থায় অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২২ জানুয়ারি সকালে স্থানীয় কৃষক ফরমান আলী নিজপাড়া গ্রামের রাস্তার পাশে তার ক্ষেতে গিয়ে রক্তমাখা অবস্থায় একটি ভড়াবস্তা পড়ে থাকতে দেখে। এর পরপরই তিনি বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার মুখ খুলে মধ্যবয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ২১ জানুয়ারি রাতে কোন এক সময় ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায়।

এদিকে চল্লিশোর্ধ এই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

ঘটনা তদন্তে পিবিআই, সিআইডি ও র‌্যাবের তিনটি পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পরিচয় শনাক্ত করতে পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আসা পিবিআই এর একটি টিম ওই নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে।

নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে ঘাড় মটকানো অবস্থায় অজ্ঞাত নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২