ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ নারী দল ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কমনওয়েলথ গেমস বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে কোন প্রকার পাত্তাই দেয়নি বাংলাদেশের নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে ১৮ জানুয়ারি বাংলাদেশ নারী দল ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে।

কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে পেয়েই স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ।

বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করতে পারে মালয়েশিয়ার নারীরা। দলের পক্ষে মাত্র দু’ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা ১১ রান করেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে দু’টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন সালমা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি।

৫০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। ৫ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন।

দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। সুলতানা ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

১৯ জানুয়ারি লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাংলাদেশ নারী দল ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে

আপডেট সময় ০৬:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২