ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

নালিতাবাড়ী ছাত্রলীগের দুই সদস্যের কমিটি বিলুপ্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ ছাত্রলীগ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১০ ডিসেম্বর বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হবে। এ জন্য পদ প্রত্যাশীদের আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে জেলা শাখার দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ছাত্রলীগের নালিতাবাড়ী উপজেলা কমিটি ৯ ডিসেম্বর রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটি এক বছর মেয়াদী ছিল। ১০ ডিসেম্বর এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পূর্বের কমিটি কেন দুই সদস্য বিশিষ্ট ছিল এমন প্রশ্নে তিনি জানান, ওই কমিটি গঠনের বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অনুমতি দেওয়ার পরও পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি। এ কারণে ওই কমিটি দুই সদস্য বিশিষ্ট ছিল।

এছাড়া সাংগঠনিক দুর্বলতা ও গেল বছর দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় লকডাউন থাকায় আগের কমিটির সভাপতি-সম্পাদক পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি বলে তিনি মনে করেন।

রেজাউল করিম আরও জানান, এবার দ্রুত সময়ের মধ্যে আংশিক কমিটি দেওয়া হবে। সেই সাথে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নালিতাবাড়ী ছাত্রলীগের দুই সদস্যের কমিটি বিলুপ্ত

আপডেট সময় ০৬:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১