ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুর বাস টার্মিনালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ক্যাম্প

জামালপুর বাস টার্মিনালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দুদিনব্যাপী বিনামূল্যে এইচআইভি (এইডস) পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে জামালপুর সিভিল সার্জন কার্যালয় এ ক্যাম্পের আয়োজন করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের ব্যবস্থাপনায় এবং বিডাব্লিউএইচসি, বিএসডাব্লিউএস, লাইট হাউজসহ জামালপুরের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

১ ডিসেম্বর জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।

ক্যাম্পেইনের জন্য স্বেচ্ছাসেবক নির্ধারণ করে দেওয়া হয়। এইচআইভি পরীক্ষা ক্যাম্পেইনের জন্য নির্ধারিত স্বেচ্ছাসেবকরা হলেন- জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম মিশুক, বিডাব্লিউএইচসি’র গার্ড মো. মফিজ, লাইটহাউজের অফিস সহায়ক মো. জসিম খান, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি’র পিয়ার এডুকেটর ফিরোজ উদ্দিন ও সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার পিয়ার এডুকেটর ইসরাত জাহান তমা।

এই ক্যাম্পেইনে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এইচআইভি/এইডস বিষয়ক তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে এইডস থেকে বাঁচার উপায়সহ এইডস বিষয়ক লিফলেট বিতরণ করা ও বিভিন্ন তথ্য দেওয়া হয় এবং এইচআইভি পরীক্ষার জন্য রক্ত নেয়া হয়। ২ ডিসেম্বর এই ক্যাম্পেইন শেষ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস

জামালপুর বাস টার্মিনালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ক্যাম্প

আপডেট সময় ০৯:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১