ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ নভেম্বর দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এদিন ওই মানববন্ধন কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে আরো বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এতে যোগ দেন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক ও পরিবেশ কর্মীরা।

জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, আয়োজক সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ।

এ সময় বক্তারা গারো পাহাড়ে গেল ১০ দিনে দুইটি বন্যহাতি মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে বনে হাতিদের অভয়ারণ্য গড়ে তুলে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে নানা দাবি তুলে ধরেন।

পরে জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে ৪ দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সাল থেকে ২০২১ সালের এখন পর্যন্ত আনুমানিক ৭৩টি হাতি মারা গেছে। বিভিন্ন সময়ে পাহাড়ে হাতি মারা গেলেও এর মূল কারণ এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১