ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর

জামালপুরে হ্যালোর দুদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা সমাপ্ত

প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের সনদপত্র দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুরে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুইদিনের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিশুদের অধিকার, সাফল্য, সম্ভাবনা তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এসব প্রশিক্ষিত ক্ষুদে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের সাথে ফটোসেশন করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, বাংলারচিঠিডটকমের সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, এস এ টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফজলে এলাহী মাকাম।

কর্মশালায় শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করে। এসব শিশু সাংবাদিক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষিত শিশু সাংবাদিকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জামালপুরে হ্যালোর দুদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা সমাপ্ত

আপডেট সময় ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১