ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

আগামীতে কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেছেন, দুর্গাপূজার সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে অপশক্তি। আগামীতে কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না। এ বিষয়ে সমাজের প্রতিটি ধর্ম, শ্রেণি ও পেশার মানুষকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাগুলি নজরদারি করতে হবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। যারা উন্মাদনা সৃষ্টি করে তাদের চিহ্নিত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী ১৪ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মসজিদের মাইক ধর্মীয় কাজ ছাড়া ব্যবহার করা যাবে না। মসজিদের খুদবায় ইসলামের প্রকৃত ব্যাখা তুলে ধরতে হবে। ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি করতে হবে।

তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না। একটি গোষ্ঠি নির্বাচনকে সামনে রেখে ধর্মকে টেনে এনে রাজনীতি করে এ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের এ উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।

ঝিনাইদাহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান কনককান্তি দাস, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সুরেশ সমাদ্দার।

পরবর্তিতে ১৪ নভেম্বর বিকেলে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

জেলা প্রশাসক মো. নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা মো. জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুর রহমান, বিশিষ্ট ইসলামিক আলোচক ড. একেএম আব্দুল মোমেন, সাবেক পাবলিক প্রসিকিউটর এড. শামসুদ্দোহা, চুয়াডাঙা পুরোহিত ব্রাহ্মন ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাংবাদিক শাহ আলম সনি, মাওলানা বশির উদ্দিন এবং মাও. মুফতি জুনাইদ আল হাবিবী। সংলাপে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আগামীতে কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১