ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর

নৌকার বিদ্রোহীদের আর দলে নেওয়া হবে না : মির্জা আজম

মেলান্দহে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করবেন। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দিবেন। কোনো নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডোবাতে চেষ্টা করে, তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। কোনো অবস্থাতেই তাকে আর দলে নেওয়া হবে না।

১২ নভেম্বর দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আজম এমপি তার বক্তব্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদল্লাহ ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহ-সভাপতি হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ

নৌকার বিদ্রোহীদের আর দলে নেওয়া হবে না : মির্জা আজম

আপডেট সময় ০৬:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১