ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে ৫ অক্টোবর ৬১ বছর বয়সী এক আফ্রিকান আমেরিকানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ভ্যাটিকান এবং তার আইনজীবীরা মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল।

কিন্তু বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তার মত্যৃদণ্ড কার্যকর করা হয়। মিজৌরি অঙ্গরাজ্যের বোন তেরেতে মৃত্যুদণ্ড কার্যকরের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানান।

এর আগে জনসনের আইনজীবীরা বারবার এই মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল। তারা বলেছে, বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যদণ্ড কার্যকর সংবিধানের ১৮তম সংশোধনের লংঘন।

এদিকে, যুক্তরাষ্ট্রে ভ্যাটিকানের দূত গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের পক্ষে গভর্নরের কাছে লেখা এক চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানান।

কিন্তু মিজৌরির রিপাবলিকান গভর্নর মাইক পার্সন ৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, রাজ্য ন্যায় বিচার এবং মি. জনসনের বৈধ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, তিনজন জুরি জনসনের বিষয়টি পুনরায় পর্যালোচনা শেষে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে মিজৌরির কলম্বিয়ায় ডাকাতির সময় স্টোরের তিন কর্মীকে হত্যার অভিযোগে জনসন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১