ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

সরিষাবাড়ীতে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আদালতের আদেশ ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল ও পাকা ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিরোধপূর্ণ সীমানার জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ২০ সেপ্টেম্বর পৌর এলাকা শিমলাপল্লী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা যায়, শিমলাপল্লী গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে নূরল হক খানের সঙ্গে প্রতিবেশী কাউসার আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ চলাকালীন বিরোধপূর্ণ সীমানার জমি দখল করে পাকা ঘর বাড়ি নির্মাণের প্রস্ততি নেয় কাউসার আলম। এ নির্মাণ কাজ বন্ধ করতে ৯ জুন কাউসার আলমের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা করেন নূরল হক খান। এ মামলা পর ২১ জুন ওই বিরোধপূর্ণ জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করে আদেশটি সরিষাবাড়ী থানায় পাঠানো হয়। আদালতের আদেশপত্রে ২৭ সেপ্টেম্বর উভয় পক্ষ কাজপত্র নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার উল্লেখ রয়েছে। আদালতের আদেশমূলে ২৫ আগস্ট সরিষাবাড়ী থানার এএসআই আনছার আলী বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেন। এ ১৪৪ ধারা পুলিশ জারি করলেও আদালতের উল্লেখিত আদেশের সাতদিন আগেই ২০ সেপ্টেম্বর সকাল থেকে বাড়ি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কাউসার আলম।

এ ব্যাপারে ওসি মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদী জমিতে কাজ চালিয়ে আসছে এ বিষয়ে বাদী থানায় লিখিত আবেদন দিলে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১