ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরের নিখোঁজ তিন মাদরাসাছাত্রী ঢাকায় উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক ও ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নিখোঁজের পাঁচদিন পর ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকার মুগদার মান্ডা এলাকার একটি বস্তি থেকে উদ্ধার হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার দারুত তাকওয়া মহিলা কওমি মাদরাসার তিন ছাত্রী। জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তার নেতৃত্বেই ঢাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।

এএসপি সুমন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদার মান্ডা এলাকায় অভিযানের সময় স্থানীয় বস্তির এক রিকশাচালক যুবক স্বেচ্ছায় পুলিশকে তিন শিশুকে পেয়ে নিজের বোন মনে করে স্থানীয় বস্তিতে আশ্রয় দিয়েছে বলে তথ্য দেন। পরে তার তথ্যের ভিত্তিতে ওই বস্তির একটি ঘর থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন শিশু মাদরাসা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছে বলে স্বীকার করেছে। তারা সবাই সুস্থ আছে। ১৭ সেপ্টেম্বর সকালে তাদেরকে জামালপুরে আনা হয়েছে।

ঢাকায় উদ্ধার হওয়া ওই শিশু তিন ছাত্রী ১২ সেপ্টেম্বর ভোর রাতে তাদের মাদরাসা থেকে নিখোঁজ হয়। তারা ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তাদের বয়স নয় বছর থেকে ১১ বছরের মধ্যে। এ ঘটনায় নিখোঁজ শিশুদের একজনের বাবা বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি মাদরাসাটির মুহতামিম মো. আসাদুজ্জামানসহ চারজন শিক্ষক জেলা কারাগারে আটক রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরের নিখোঁজ তিন মাদরাসাছাত্রী ঢাকায় উদ্ধার

আপডেট সময় ১২:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১