ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

শেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার মো. নজরুল ইসলাম নজু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজারে ৬ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. নজরুল ইসলাম নজু (১৯)। তিনি শেরপুর সদর উপজেলার চৈতনখিলার মো. মোক্তার আলীর ছেলে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৬ সেপ্টেম্বর রাত নয়টার দিকে শেরপুর সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজারস্থ আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে গাঁজা ব্যবসায়ী মো. নজরুল ইসলাম নজুকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১