ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

দেশে কোন আইপি টিভির সরকারি রেজিস্ট্রেশন নেই : শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী

চেক বিতরণ অনুষ্ঠানের আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

দেশে কোন আইপি টিভির সরকারি রেজিস্ট্রেশন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি ২০ আগস্ট দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের শেরীপাড়া এলাকায় সার্কিট হাউজে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে সাতশো আইপি টিভির আবেদন জমা পড়েছে। সেসব আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওইগুলো এখন ভেরিফিকেশন হবে। গোয়েন্দা সংস্থাগুলো আবেদনপত্র যাচাই-বাছাই শেষে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠবে। এরপর সেগুলো তথ্য মন্ত্রণালয়ে আসবে। তারপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এছাড়া যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। কিছু নিবন্ধন দেওয়া হয়েছে, বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।

এদিন প্রতিমন্ত্রীর সাথে হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে কোন আইপি টিভির সরকারি রেজিস্ট্রেশন নেই : শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১