ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইসলামপুরে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম হারিছুল বারি আলিফকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ২৯ জুলাই বিকালে ইসলামপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলিফের চাচাতো ভাই লোকমান, আবু রায়হান রাজু, সাজেদুল ও তার সহপাঠি জুয়েল, বিজয়, আরিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্ত্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি জানান।

জানা গেছে, একই গ্রামের মৃত শুটকু বেপারির ছেলে বেলায়েত হোসেন পক্ষদের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুল মোমেনদের সাথে। এরই জের ধরে গত ২৪ জুলাই দুপুরে আব্দুল মোমেনের ছেলে আলিফ তার নানার বাড়ি জারুলতলা থেকে নিজ বাড়িতে আসার পথে বেলায়েত হোসেনের ভাড়াটে কুখ্যাত সন্ত্রাসী মিজান বাহিনীর সদস্যরা এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ইসলামপুরে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১