ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে স্বর্ণ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার স্বর্ণ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বর্ণ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ জুলাই গভীর রাতে ইসলামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, ১৮ জুলাই প্রতারণার স্বীকার এক ভুক্তভোগী মোছা. রাজেমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকা থেকে প্রতারক চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার হয়।

তারা হলেন- মেলান্দহ উপজেলার মেঘার বাড়ি গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. হাবিবুর রহমান, পূর্ব শ্যামপুর গ্রামের মো. তোয়াজ আলীর ছেলে ছবরআলী ও শাহাজাদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে মোহাম্মদ আলী। তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক, ৫ আনা ওজনের ২টি কানের দুল- যার বাজার দর অনুমানিক ২১ হাজার টাকা ও ২টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া আরও জানান, সঙ্গবদ্ধ স্বর্ণ প্রতারক চক্রটি গ্রামের সহজ সরল মহিলাদের লক্ষ্য করে নকল স্বর্ণেরবার দেখিয়ে অভিনব কায়দায় তাদের কাছ থেকে নগদ টাকা ও গয়না হাতিয়ে নেয়। আসামিদের বিরুদ্ধে ইসলামপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ইসলামপুরে স্বর্ণ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১