ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ পদত্যাগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, আজ সন্ধ্যায় মোদীর মন্ত্রী পরিষদে রদবদলের আগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের আগে আরো কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, “এপ্রিল-মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সমালোচনার মুখে পড়ায় হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। এ সময় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অক্সিজেন, হাসপাতালের বেড এবং ভ্যাকসিনের জন্য লড়াই করে হাজার হাজার লোক মারা যায়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় আজ সন্ধ্যা ৬ টায় ৪৩ জনের বেশি নতুন সদস্য শপথ নিতে চলেছেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন প্রকৌশলী, ৭ জন সরকারি কর্মকর্তা, ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ এবং ৬৮ জন স্নাতক ডিগ্রিধারী থাকতে পারেন।

খবরে বলা হয়, নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার প্রথম রদবদলে মোদীর নতুন সরকারে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি), তরুণ নেতা এবং মহিলা মন্ত্রীদের বেশি অংশগ্রহণ থাকবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১