ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্য, দুই দিনে পাঁচজনের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত দু’দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮ জন। এর মধ্যে চলতি জুন মাসেই ১২ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। তারা হচ্ছেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের দাড়িয়াখিলা গ্রামের সোহাগ মিয়া (২৬), নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাস্টার (৭০) ও একই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের মাহফুজুল হক। মৃত্যুবরণকারী নূর মোহাম্মদ মাস্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের শ্বশুর।

এছাড়া ২৯ জুন সকালে কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নুরুজ্জামান (৩৫) ও ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙা এলাকার হারেজ আলী (৬৫) নামে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ৮৩৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি আছে ৬৮ জন।

জেলায় করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে উল্লেখ করে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, করোনা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আর যেভাবে করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্য, দুই দিনে পাঁচজনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১