ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার, থানায় মামলা

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাট ক্ষেতে ডেকে নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ২৭ জুন সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত ২৩ জুন রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিবন্দ এলাকার একটি পাট ক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণ মামলার আসামিরা হলেন- একই গ্রামের বাসিন্দা নজরুলের ছেলে সুমন (২০), এবাদুলের ছেলে এনামুল (২১) ও হাইমদ্দিনের ছেলে জাকিরুল (২২)।

জানা গেছে, ওই কিশোরী উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিবন্দ এলাকা বাসিন্দা। ধর্ষক সুমন, ধর্ষণের চেষ্টাকারী এনামুল ও সহযোগী জাকিরুল ওই কিশোরীর প্রতিবেশী। সুমন ওই কিশোরীকে গত ২৩ জুন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় সুমনের সহযোগী এনামুল ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে এবং জাকিরুল তাদেরকে পাহারা দেয়। পরে ঘটনা প্রকাশ হলে ওই কিশোরীর বাবা ২৭ জুন সকালে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের সহযোগিতার দায়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার, থানায় মামলা

আপডেট সময় ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১