ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা কমিটির চেয়ারম্যান হলেন আঞ্জুমনোয়ারা হেনা

আঞ্জুমনোয়ারা হেনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে চেয়ারম্যান মনোনীত করে জাতীয় মহিলা সংস্থার জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

১৬ জুন দুপুরে জাতীয় মহিলা সংস্থা জামালপুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভায় মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

১৭ মে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত পত্রে এই কমিটি গঠন করা হয়। জাতীয় মহিলা সংস্থা আইন-১৯৯১ (১৯৯১ সনের ৯ নং আইন) এর ১০ ধারার (৩) উপধারা মোতাবেক আগামী দুই বছরের জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। স্বাক্ষরিত পত্র থেকে এই তথ্য জানা গেছে।

৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য চার সদস্য হলেন হযরত শাহ জামাল (রহ.) স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা আফরোজা সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, সমাজ সেবক লাইলী বেগম ও পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সাঈদা আক্তার।

পত্রে বলা হয়, কমিটির চেয়ারম্যান ও সদস্যরা ২০২০ সালের ১৭ মে হতে আগামী দুই বছর এই পদে বহাল থাকবেন। তবে শর্ত থাকে যে, সরকার ওই মেয়াদ শেষ হওয়ার আগে কোনও কারণ দর্শানো ব্যতিরেকে তাদের পদ থেকে অপসারণ করতে পারবে এবং তারাও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যেকোনও সময় পদত্যাগ করতে পারবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা কমিটির চেয়ারম্যান হলেন আঞ্জুমনোয়ারা হেনা

আপডেট সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১