ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংস্থাগুলোর যোগসূত্র স্থাপন বিষয়ক সভা

জামালপুরে প্রতিবন্ধী বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার অঙ্গীকার সামনে রেখে ১৬ জুন জামালপুরে সমমনা সংগঠনগুলোর সাথে যোগসূত্র স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভার আয়োজন করে এনএসভিসি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক চিকিৎসক সাজদা ই জান্নাত, জামালপুর জেনারেল হাসপাতালের উপপরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক এ কে এম শফিকুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াছ মল্লিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, জামালপুর ডিজেবল পিপল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম, সুইড অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক লতা বেগম, প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আমজাদ আলী প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক অসীম কুমার। উদ্দেশ্য বর্ণনা করেন জেন্ডার, দুর্যোগ ও ক্লাইমেট চেঞ্জ বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ কর্তৃক জরিপকৃত যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি নিবন্ধনের আওতায় আসে নি তাদেরকে সরকারিভাবে সংযুক্তি করার প্রক্রিয়াকরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, জীবীকায়নসহ মৌলিক অধিকার পূরণে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের করণীয় এবং জেলায় কর্মরত প্রতিবন্ধী জনগোষ্ঠীদের নিয়ে কর্মরত সমমনা সংগঠনগুলোর মাঝে যোগসূত্র স্থাপনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত সরকারি কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধিরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ ডিএফএটি-এএনসিপি অস্ট্রেলিয়ার অর্থায়নে জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মল হোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন কাজ চলছে। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদরে এবং উন্নয়ন সংঘ ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংস্থাগুলোর যোগসূত্র স্থাপন বিষয়ক সভা

আপডেট সময় ০৬:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১