ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

১৫৫ কিলোমিটার বেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় `ইয়াস’

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। উড়িষ্যার উত্তরাঞ্চলীয় উপকূলে ইয়াসের আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার পরপরই উড়িষ্যায় আছড়ে পড়তে থাকে ঘূর্ণিঝড় ইয়াস।

তিন থেকে চার ঘণ্টা এই ঝড় অব্যাহত থাকবে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি উড়িষ্যার উপকূল অতিক্রম করবে। পুরো ঝড়টি উড়িষ্যা উপকূল অতিক্রম করে যেতে বিকেল গড়িয়ে যেতে পারে।

ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলেও ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা খুলনা ও বরিশালে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে।

বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। তবে তার আগে থেকেই প্রভাব শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। জল ঢুকতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। জলোচ্ছ্বাসের একটা বড় কারণ ভরা কোটাল।

বুধবার পূর্ণিমা। সেই সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণ। পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে জোয়ার। সকাল ১১টা ৩৭ মিনিটে সর্বোচ্চ সীমায় পৌঁছবে জোয়ার। জোয়ার চলাকালীন জলের উচ্চতা সর্বাধিক সাড়ে ৫ মিটার উঠতে পারে। অন্য দিকে বুধবার দুপুর ৩টো ১৫ মিনিটে শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। ২০২১ সালে এটিই প্রথম ও শেষ ‘ব্লাড মুন’ হতে চলেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

১৫৫ কিলোমিটার বেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় `ইয়াস’

আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১