ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস

মাদারগঞ্জে নতুন ইউএনওকে বরণ

বক্তব্য রাখেন ইউএনও ইলিশায় রিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিলের সাথে উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সামসাদ আরা রেবা, নবাগত সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার, স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, মাদারগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও ইলিশায় রিছিল বলেন, উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সবাই সহযোগিতা করুন। তিনি আরও বলেন, সমৃদ্ধ এই মাদারগঞ্জকে আরও উন্নত করতে আমি বদ্ধ পরিকর।

এসময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে নতুন ইউএনওকে বরণ

আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১