ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ‘ইয়াস’ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, এটি কাল ২৬ মে দুপুরের দিকে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আজ রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে সতেরো অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরদিপুর, মাদারিপুর, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরকে উল্লেখিত সতর্কতা সংকেত দেখাতে হবে।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ এই সময়ে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ০৮-১২ কিলোমিটার অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ০৯:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১