ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে ২৫ মে থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে শনাক্তের হার ৫৫ শতাংশ। ২৪ মে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১১ দফা নির্দেশনা দিয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

মঞ্জুরুল হাফিজ বলেন, সম্প্রতি এই জেলায় করোনার সংক্রমণে ঊর্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে সংক্রমণের হার পর্যবেক্ষণ করে দেখা যায়, এখানে শনাক্ত রোগী ৫০ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, লকডাউনে সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স, জরুরি ও অন্যান্য সেবাদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো যান চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ ও জেলা থেকে বের হবে না।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ মে সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেওয়া শুরু করা হয়েছে। এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণা

আপডেট সময় ০৯:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১