ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী মমিনুর ইসলাম সাধন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী সক্রিয় একটি ওয়ান শুটার গানসহ মমিনুর ইসলাম সাধন (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৬ মে রাতে উপজেলার চিনাডুলি ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ মে রাত পৌনে ৯টার দিকে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার সংলগ্ন গিলাবাড়ী উত্তরপাড়ায় অভিযান চালান। এ সময় স্থানীয় পাকা রাস্তা থেকে বিদেশী একটি সক্রিয় ওয়ান শুটার গানসহ মমিনুর ইসলাম সাধন নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া কালো রঙের ওই বন্দুকের গায়ে ইংরেজিতে খোদাই করা ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেটও জব্ধ করা হয়েছে। গ্রেপ্তার মমিনুর স্থানীয় গুঠাইল বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম এম সবুজ রানা বাংলারচিঠিডটকমকে জানান, অস্ত্রসহ গ্রেপ্তার মমিনুর দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকায় অবৈধভাবে বিদেশী অস্ত্রের ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র ব্যবসাসহ যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১