ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বর্তমানে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার কর্তৃক কিছু নির্ধারিত বিধিনিষেধ (২১-২৮ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত লকডাউন) রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল বেলা পৌনে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে এবং জামালপুরের নির্বাহী হাকিম হীরক কুমার দাসের উপস্থিতিতে জামালপুর সদর উপজেলার তমাল তলা, বাসক পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ১৮৬০ সালের পেনাল কোড-২৬৯ ধারা অমান্য করায় আটজনকে বিভিন্ন পরিমাণে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই আটজন হলেন- জামালপুর সদর উপজেলার মিয়াবাড়ীর বেলাল উদ্দিনের ছেলে লাবলু (২৮), পাথালিয়ার মৃত আলহাজ্ব কোমর উদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী (৫৩), ঘোষপাড়ার মো. ফাইমের ছেলে মো. শাহিন মিয়া (৫০), মৃত মহিন্দ্র চন্দ্র পালের ছেলে অনিল চন্দ্র (৬৪), পালপাড়ার মৃত আশুতোষ বসুর ছেলে পঙ্কজ (৪৮), ইকবালপুরের মৃত ইছহাক আলীর ছেলে মো. শামীম উদ্দিন (৫০), তমালতলার মৃত মহল আলীর ছেলে হাজী মুজিবুর রহমান (৬০) ও ইকবালপুরের মৃত ইসাহাক আলীর ছেলে আব্দুল আলীম (৫৫)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা

আপডেট সময় ০১:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১