ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিশু মিয়া

বিশু মিয়া

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণ মামলার আসামি বিশু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ এপ্রিল ভোরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, বিলবালিয়া গ্রামের দরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা-মা রাজধানীর গার্মেন্টে কাজ করতেন। শৈশব থেকে দাদি তাকে লালনপালন করতেন। গত ২০২০ সালের ৫ আগস্ট দুপুরে ওই কিশোরীকে বাড়িতে রেখে তার দাদি সাংসারিক কাজে উপজেলা সদরে যান। এ সুযোগে প্রতিবেশী ছায়ের ওরফে বানেছ ফকিরের ছেলে বিশু মিয়া ওই বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। কিছুদিন পর ধর্ষিতার দাদি তার নাতিনের শারীরিক গঠনে সন্দেহ হলে গত ২০২০ সালের ৭ নভেম্বর তাকে ডাক্তারী পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে, প্রতিবন্ধী কিশোরী তিনমাসের গর্ভবর্তী। পরে তিনি বাদী হয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ আদালতে বিশু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল বিশু।

সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি বিশু মিয়াকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১