ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় মাঠে জামালপুরের যুব রেডক্রিসেন্ট

জামালপুরে যুব রেডক্রিসেন্টের কর্মসূচিতে মাস্ক বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যসচেতনতার প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে যুব রেডক্রিসেন্টের সংগঠন সিনিয়র আরসিওয়াই এসোসিয়েশন জামালপুর জেলা শাখা। ৯ এপ্রিল বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথচারী সাধারণ মানুষদের মাস্ক পরিয়ে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

স্বাস্থ্যসচেতনতার প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার মেয়র ও সিনিয়র আরসিওয়াই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, যুব রেডক্রিসেন্টের সাবেক যুব প্রধান ইকরামুল হক লিটন, জাকিউল ইসলাম খান টিপু, সাইফুল আলম খান লিপন, মো. আল আমীন, সাখাওয়াত হোসেন তপন, শফিকুল ইসলাম কাজলসহ যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে যুব রেডক্রিসেন্ট সদস্যরা শহরের ফৌজদারি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলাসহ করোনা মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচারণা চালান যুব রেডক্রিসেন্ট সদস্যরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় মাঠে জামালপুরের যুব রেডক্রিসেন্ট

আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১