ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের উস্কানিতে সুনামগঞ্জে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটতরাজ ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা। ২৪ মার্চ বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পণ্ডিত। এতে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকার সংগঠক ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি আইনজীবী কিসমত পাশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি মো. আমির উদ্দিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, আয়োজক সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার পণ্ডিত ও পৌর শাখার সাধারণ সম্পাদক বিপুল কাঞ্জি লাল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ প্রমুখ।

বক্তারা উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের উস্কানিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটতরাজ ও নারীদের শ্লীলতাহানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভয়াবহ এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১