ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

জামালপুরে পিতা হত্যা মামলার রায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

পিতা হত্যা মামলার রায়ে একমাত্র আসামি ছেলে সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ মার্চ দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলাটির এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে সবুজ মিয়া ২০১৬ সালে ইউপি নির্বাচনে অংশ গ্রহণের জন্য পারিবারিক জমিজমার তার অংশের জমি লিখে দেওয়ার জন্য পিতাকে চাপ দেন। সবুজ মিয়া এ নিয়ে তার পিতাসহ পরিবারের সজনদের সাথে মাঝে মধ্যেই ঝগড়া করতেন। পিতা জমি লিখে না দেওয়ার ক্ষোভে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে সবুজ মিয়া স্থানীয় মাদরাসার কাছে জমিতে কাজ করার সময় তার পিতা ইমান আলীকে কিল-ঘুষি মেরে হত্যা করেন।

এ ঘটনায় নিহত ইমান আলীর ছেলে বাদল মিয়া বাদী হয়ে সহোদর সবুজ মিয়াকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ছয় বছর পর ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৪ মার্চ আদালত উল্লিখিত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামি সবুজ মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মো. আশরাফুল হোসাইন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে পিতা হত্যা মামলার রায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট সময় ০৭:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১