ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির ব্রহ্মপুত্র জোনে চ্যাম্পিয়ন জামালপুর

ট্রফি বিতরণ করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ । ছবি : বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির ব্রহ্মপুত্র জোনের প্রতিযোগিতায় জামালপুরের নারী ও পুরুষ উভয় দল চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ মার্চ বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় নারী বিভাগে টাঙ্গাইল জেলা দলকে ৩৫-৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জেলা দল। অপরদিকে পুরুষ বিভাগে কিশোরগঞ্জ জেলা দলকে ৩৮-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জেলা দল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এস এম মান্নান ও মাহবুব হোসাইন বিজন।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নারী ও পুরুষ কাবাডি দলের মাঝে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল অংশ নেয়। অপরদিকে নারী বিভাগে অংশ নেয় টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির ব্রহ্মপুত্র জোনে চ্যাম্পিয়ন জামালপুর

আপডেট সময় ০৭:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১