ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বস্তায় কুকুরের আঁচড়ে বেরিয়ে এলো বৃদ্ধার লাশ

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

একটি কুকুর মাটি আঁচড়ে বস্তার মুখ খোলার চেষ্টা করছিল। এ সময় বস্তা থেকে বিকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা গন্ধের কারণ অনুসন্ধান করতে এসে বস্তার ভিতর খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলিত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ সকালে শেরপুরের নকলার ধনাকুশা মধ্যপাড়া গ্রামে। খোদেজা চার দিন আগে নিখোঁজ হন। পরে ১১ মার্চ ওই বৃদ্ধার নিজ বাড়ির আঙ্গিনা থেকে লাশটি উদ্ধার হয়। খোদেজা ওই এলাকার মৃত আশকর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোদেজা গেল ৭ মার্চ রাতে নিখোঁজ হন। পর দিন ৮ মার্চ বৃদ্ধার ছেলে খোরশেদ আলী বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে ১১ মার্চ সকালে বৃদ্ধার বাড়ির উঠানে একটি কুকুর মাটি আঁচড়ে বস্তার মুখ খোলার চেষ্টা করছিল। এ সময় বস্তা থেকে বিকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা গন্ধের কারণ অনুসন্ধান করতে এসে বস্তায় খোদেজার গলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মাটি খুড়ে গর্ত থেকে বস্তাভর্তি লাশ উদ্ধার করে। নিহতের ছেলে খোরশেদ আলী মায়ের লাশ শনাক্ত করে।

লাশ উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বস্তায় কুকুরের আঁচড়ে বেরিয়ে এলো বৃদ্ধার লাশ

আপডেট সময় ০৫:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১