ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শতাধিক পথশিশুকে মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাজধানীর বিভিন্ন এলাকার শতাধিক পথশিশুকে সাথে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ বাসভবনে ৫ মার্চ এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ফজলে রাব্বী ফাউন্ডেশন এন্ড রিচার্স সেন্টার এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আগত শিশুদের স্বাগত জানান ডেপুটি স্পিকার। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মধ্যহ্নভোজে অংশ নেন। এর আগে শিশুদের নতুন কাপড় পরানো হয়।

এসময় ডেপুটি স্পিকার বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিশু দরদী মানুষ। তিনি শিশুদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে শিক্ষা, সুস্বাস্থ্য, বাসস্থানসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।’

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে যেখানে উন্নত বিশ্ব বিপর্যস্ত, সেখানে আমাদের অর্থনৈতিক অগ্রগতি থেমে নেই। মহামারি চলাকালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও তার সঠিক বাস্তবায়নের কারণে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দেশের বিভিন্ন ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

শতাধিক পথশিশুকে মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৮:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১