ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

নতুন অ্যাপ আনল ফেসবুক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টিকটকের সঙ্গে পাল্লা দিতে গত বছর ইনস্টাগ্রামে রিলস নামক একটি ফিচার নিয়ে আসে ফেসবুক। এর মাধ্যমে ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করা যায়। কিন্তু রিলস ফিচারটি ব্যবহার করে আপনি যদি আর মজা না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফেসবুক এবার নিয়ে এসেছে একই ধরনের আরেকটি পরিষেবা। যদিও এবার নতুন চমক রয়েছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নতুন অ্যাপ ‘বারস’। এটি দেখতে অনেকটা টিকটকের মতো মনে হলেও, মূলত র‌্যাপারদের টার্গেট করেই এই অ্যাপ আনা হয়েছে। অ্যাপটি তৈরি করেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) আরঅ্যান্ডডি টিম। আপাতত বেটা টেস্টের জন্য এই অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।

বারস অ্যাপে এমন কিছু টুল রয়েছে, যার সাহায্যে র‌্যাপ ভিডিও তৈরি করে আপলোড করা যাবে। এর জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। আগে থেকেই বিট রেকর্ড করা থাকবে এই অ্যাপে। সেই বিট অনুযায়ী র্যা পাররা নিজেদের কথা বসিয়ে দিতে পারবেন। ফেসবুক ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

বারসের কমিউনিটি ম্যানেজার ডিজে আইয়ার এক ব্লগ পোস্টে বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে র‌্যাপ তৈরি করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।’

কেবল প্রি-রেকর্ডেড বিট নয়, বারস অ্যাপে থাকবে রাইমিং ডিকশনারি। এছাড়াও থাকবে একটি চ্যালেঞ্জ মোড। যার সাহায্যে ব্যবহারকারীরা ফ্রিস্টাইলের ক্ষেত্রে নিজের যোগ্যতা দেখা পারবেন। এর পাশাপাশি অসংখ্য অডিও এবং ভিজ্যুয়াল ফিল্টার থাকবে এই অ্যাপে। এছাড়াও প্রি-লোডেড টুলস হিসেবে ক্লিন, অটো-টিউন, ইম্যাজিনারি ফ্রেন্ডস এবং এএম রেডিও (প্রফেশনাল স্টাইলে র‌্যাপ রেকর্ড) ফিচার বারস অ্যাপে যুক্ত থাকবে।

র‌্যাপ ভিডিও তৈরি করার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে। বারস অ্যাপটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে সীমিত সংখ্যক আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নতুন অ্যাপ আনল ফেসবুক

আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১