ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রতার জের ধরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গৃহপালিত ছাগল, হাঁস-মুরগি, ধান-চালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে উপজেলার মাগুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এক শিশু ও এক নারী আহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে মাগুরিয়াপাড়া এলাকার বঙ্গবন্ধু মোড়ের শেখ রাসেল স্মৃতি বয়েজ ক্লাবের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।

অগ্নিকাণ্ডে বসতঘরসহ ও আসবাবপত্র পুড়ে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

মাগুরিয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের অভিযোগ করেন, ‘পূর্বের ঘটনার জের ধরে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে একই গ্রামের জাহিদুল, মন্টু, মকবুলের নেতৃত্বে ১০-১২ জন লোক তার বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা পেট্টোল দিয়ে তার বাড়ির দুটি বসতঘর, একটি গোয়াল ঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। এতে বাড়িঘরসহ ৫টি ছাগল, ১৫টি হাঁস-মুরগি, ১টি ধান ভাঙানোর মেশিন, ১টি অটোবাইক, ১টি বাইসাইকেল, ১টি সেচপাম্প, ১০ মণ ধান, বিপুল পরিমাণ শুকনো চাল, ফ্রিজ-টিভি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’

তিনি আরও জানান, আগুন নিভাতে গিয়ে শিশু সিয়াম ও চায়না বেগম আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

উপজেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিস জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, পূর্বের ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দিয়েছে। থানা পুলিশ গত রাতে আসামি ধরতে গিয়ে দেখে অগ্নিসংযোগ হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

আপডেট সময় ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১