ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেস সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালত। ২৫ ফেব্রুয়ারি দুপুরে বিচারক মো. জুলফিকার আলী খাঁনের আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৪ সালের ১৩ আগস্ট ঝিনাই ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মৌজাটি গ্রামের উমর আলীর ছেলে মো. জুলহাস মিয়া (৩০) ও তার স্ত্রী মোছা. জুবেদা (২৭) আটক করে পুলিশ।

এ ঘটনায় একই বছরের ৩০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে জামালপুর থানার অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারের পর ১২ জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষের ভিত্তিতে স্বামী মো. জুলহাস মিয়া ও স্ত্রী মোছা. জুবেদাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বর্তমানে আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড

আপডেট সময় ১২:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১