ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, এক ব্যবসায়ীকে দণ্ড

উদ্ধার ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার নয়ানীপাড়া বাজারে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প। এসময় ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই ব্যবসায়ীর নাম এরশাদ আলী (২৬)। তিনি শেরপুর সদর উপজেলার গিলাপাড়া গ্রামের মো. আহের মাহমুদের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ও শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহমুদুল হাসানের উপস্থিতিতে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শেরপুর সদর উপজেলার নয়ানীপাড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী এরশাদ আলীকে আটক করা হয়। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৩ (ক) ধারায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, এক ব্যবসায়ীকে দণ্ড

আপডেট সময় ০৩:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১