ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

যমুনা সারকারখানায় ডিলারদের ধর্মঘট প্রত্যাহার

যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানায় সার উত্তোলন বন্ধ ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে ডিলাররা। ৭ ফেব্রুয়ারি দুপুরে ডিলার ও কারখানার কর্তৃপক্ষ বৈঠক বসে। আলোচনা বৈঠকে ডিলারদের আমদানিকৃত সার এক টনের পরিবর্তে আধা টন শর্তে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বিসিআইসি’র ডিলাররা। পরে ৭ ফেব্রুয়ারি বিকাল থেকে ১৯ জেলায় সার সরবরাহ শুরু করে তারা। এর আগে আমদানিকৃত পঁচা ও জমাটবাঁধা সার না নেওয়া শর্তে ৬ ফেব্রুয়ারি সকাল থেকে যমুনার ডিলাররা সার উত্তোলন বন্ধ করে ধর্মঘটের ডাক দেয়।

মেসার্স আকবর ট্রের্ডাসের মালিক ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিক বলেন, আমদানিকৃত সারের বস্তা দীর্ঘদিনের পুরনো, ছেঁড়া-ফাঁটা, জমাটবাধাঁ, গলিত ও পঁচা থাকে। এসব সার কৃষক ক্রয় না করায় মোটা অঙ্কের লোকসান গুণতে হয় ডিলারদের। আমরা ১ মে. টন পঁচাসার না নেওয়ার দাবি জানিয়েছি। কারখানার কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় ৭ ফেব্রুয়ারি বিকাল থেকে সার উত্তোলন শুরু এবং ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ায়েছুর রহমান এ প্রতিবেদককে জানান, ডিলার প্রতিনিধিদের সাথে কথা হয়েছে ৭ ফেব্রুয়ারি বিকাল থেকে তারা সার উত্তোলন করবে বলে জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

যমুনা সারকারখানায় ডিলারদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০৯:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১