ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জামালপুরে অবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম ::

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিটি নাগরিক শেষ বয়সে নিজের ওপর নির্ভরতা সৃষ্টির জন্য জামালপুর সদর উপজেলার সকল অংশীজনদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়৷

২৫ এপ্রিল সদর উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু মনোয়ার বেগম, সহকারী কমিশনার (ভূমি), জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীরসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ এবং উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, সকল শ্রেণি ও পেশার ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণের সুযোগ রয়েছে। বিশেষ বিবেচনায় ৫০ বছর বয়সের উর্ধে ব্যক্তিরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ১০ বছর নিরবিচ্ছিন্নভাবে চাঁদা প্রদান করলে আমৃত্যু পেনশন সুবিধা পাবেন।

পাঁচ ধরনের পেনশন স্কিম চালু আছে। সেগুলো হলো – প্রবাসী স্কিম, সুরক্ষা স্কিম, প্রগতি স্কিম, সমতা স্কিম ও প্রত্যয় স্কিম। রাষ্ট্রায়ত্ব, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য সর্বশেষ সংযোজিত হয়েছে প্রত্যয় স্কিম।

জেলায় সকল কর্মরত বেসরকারি সংস্থাসমূহ, ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য অংশীজনদের সর্বজনীন পেনশন স্কিমকে সামাজিক আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য সভা থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জামালপুরে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৫:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪