ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। সংঘাতপূর্ণ এ দেশে ধারাবাহিক বোমা হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ হামলার ঘটনা। ২৭ জানুয়ারি কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ সিনহুয়াকে বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৭ জানুয়ারি সকালে পুলিশ ডিস্ট্রিক্ট ১৫ এলাকায় পুলিশ পিক-আপ ট্রাকে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছে।

তিনি জানান, দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হামলা ঘটনাটি খতিয়ে দেখছে।

এদিকে প্রাদেশিক গভর্নর জানান, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে মঙ্গলবার রাতে একই ধরনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ বোমা বিস্ফোরণে আরো ১০ জন বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য আহত হয়।

গভর্নর ওমর শিরজাদ সিনহুয়াকে জানান, প্রাদেশিক রাজধানী তিরিন কোট নগরীতে পুলিশ ডিস্ট্রিক্ট ১ এলাকায় বোমার বিস্ফোরণে পুলিশ পিক-আপ ট্রাক দুমড়েমুচড়ে যায়। তিনি আরো জানান, আহতদের তিরিন কোটে একটি প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত কোন গ্রুপ এ দুই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বোমা হামলার জন্য আফগান কর্মকর্তারা তালেবান জঙ্গি গ্রুপকে দায়ী করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩

আপডেট সময় ০৬:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১