ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, হাঁস ও ভেড়া বিতরণ কাজ উদ্বোধন

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ আওতায় মাদারগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ছাগল ও হাঁস বিতরণ করা হয়েছে। বিতরণ কাজ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।

২৬ জানুয়ারি মাদারগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ সংলগ্ন উন্নয়ন সংঘের স্কুল ফিডিং প্রকল্পের কার্যালয় প্রাঙ্গণে ছাগল ও হাঁস বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী কর্মকর্তা মঞ্জুরুল হক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ প্রকল্প ব্যবস্থাপক চন্দন সি গোমেজ প্রমুখ।

বিতরণের পূর্বে উপকারভোগীদের মাঝে ছাগল পালনের কলা-কৌশল, রোগ প্রতিরোধে করণীয় এবং যত্ন বিষয়ক ধারণা প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হাঁস বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জে ৬২ পরিবারের মাঝে ১২৪টি ছাগল, ৯ পরিবারের মাঝে ১৩৫টি হাঁস এবং ৯ পরিবারের মাঝে ১৮টি ভেড়া বিতরণ কাজ উদ্বোধন করা হয়। জানা যায়, ইসলামপুর উপজেলায় মোট ৮০টি পরিবারের মাঝে ১৬০টি ছাগল বিতরণ করা হবে।

উন্নয়ন সংঘ সূত্র জানায়, প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামত, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত, বাড়িভিটা উঁচুকরণ, হাঁস, ভেড়া ও ছাগল বিতরণ করা হবে। প্রকল্প থেকে সরাসরি দুই হাজার ১১০টি পরিবার উপকৃত হবে। এছাড়া মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত, পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি, স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে উপকার পাবে।

উল্লেখ ইউকে এইড এর আর্থিক সহায়তায় এবং ইউএনওপিএস এর অর্থ ব্যবস্থাপনায় কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ কাজ সন্তোষজনক পর্যায়ে এগিয়ে চলছে বলে জানায় বাস্তবায়নকারী সংস্থা। একাজে স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীদের সর্বাত্মক সহায়তায় আছে বলে উন্নয়ন সংঘের প্রতিনিধিরা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, হাঁস ও ভেড়া বিতরণ কাজ উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১