ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ৩২০ মণ পাটসহ গুদাম পুড়ে ছাই

সানন্দবাড়ী বাজারে আগুনে পুড়ে গেছে ৩২০ মণ পাটসহ একটি গুদাম। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

জ্যেষ্ঠ প্রতিবেদক ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২০ মণ পাটসহ একটি পাটগুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২৪ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারের পাইছা হাটি এলাকায় পাট ব্যবসায়ী আব্দুস ছাত্তারের গুদামে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে সানন্দবাড়ী বাজারের পাটব্যবসায়ী আব্দুস ছাত্তারের টিনের ঘরের পাটগুদামে আকস্মিক আগুন লেগে যায়। ওই গুদামে মজুদ ছিল ৩২০ মণ পাট। বাজারের শত শত ব্যবসায়ীরা পানি ও বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। একই সাথে ব্যবসায়ীরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। উপজেলা সদর থেকে দূরবর্তী এলাকা হওয়ায় দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস পাশের বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে সেখানে যেতে অনুরোধ করে। কিন্তু বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নূরুদ্দিন অলীর নেতৃত্বে আগুন নেভানোর গাড়ি নিয়ে সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাটগুদামের টিনের ঘর ও ৩২০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী আব্দুস ছাত্তারের নাতি শাহীন এ প্রতিবেদককে জানান, তার দাদা আব্দুস ছাত্তার চার হাজার টাকা মণ দরে ৩২০ মণ পাট স্থানীয় পাট ব্যবসায়ী বিল্লাল ও মিস্টারের কাছে বিক্রি করেছেন। ২৫ জানুয়ারি সকালে গুদাম থেকে পাটগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। গুদামে তখন কোন লোকজনও ছিল না। পাশের ওয়ার্কশপের লোকজনরা প্রথমে আগুন দেখতে পায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসেন প্রায় দুই ঘন্টা পর। ফলে গুদামসহ সব পাট পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নূরুদ্দিন অলী এ প্রতিবেদককে বলেন, রাস্তায় ঘন কুয়াশার কারণে সানন্দবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছতে বেশ সময় লাগে। প্রাথমিকভাবে পাটগুদাম লাগুয়া ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ৩২০ মণ পাটসহ গুদাম পুড়ে ছাই

আপডেট সময় ০৫:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১