ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

উন্নয়ন সংঘের উদ্যোগে প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক শিক্ষকদের চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১০ জানুয়ারি শুরু হয়েছে।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিডস প্রকল্পের শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন প্রমুখ।

সূত্র জানায়, নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার আড়াই হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।

এ প্রকল্পের শিক্ষা কার্যক্রমের আওতায় সরকারের সহায়ক ভূমিকা সৃষ্টির লক্ষ্যে ৫ থেকে ৬ বছর বয়সী শিশুদের আনন্দঘন পরিবেশে শিক্ষাদান দক্ষতার সাথে পরিচালনার উদ্দেশ্যে শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক কোন শিশু শিক্ষার বাইরে থাকবে না। এরই ধারাবাহিকতায় জামালপুরে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের কাজে উন্নয়ন সংঘ, ব্র্যাক সহায়তা করছে। অন্যান্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

উন্নয়ন সংঘের উদ্যোগে প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১