ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ট্রাকচাপায় ফরিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর বিকালে ওই ইউনিয়নের বাঘারচর বাজারের দক্ষিণ পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী একই ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।

জানা গেছে, ২৯ ডিসেম্বর বিকেলে ফরিদা বেগম তার স্বামীর সাথে ভ্যানযোগে বাঘারচর বাজারে যাচ্ছিলেন। স্থানীয় আসমাউলের বাড়ির সামনে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরিদা বেগম ছিটকে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।তার স্বামী শুক্কর আলীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তবে স্থানীয় লোকজন আসার আগেই ট্রাকটির চালক ট্রাক রেখে পালিয়ে গেছে।

বিষয়টি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বরত অফিসার ইনচার্জ জোয়াহের হোসেন খান তার পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে নিয়ে যান এবং গাড়িটিও পুলিশের হেফাজতে রাখা হয়।

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০