ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

লন্ডন ফেরত যাত্রীদের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন করে সংক্রমণের পরিপ্রেক্ষিতে লন্ডন ফেরত যাত্রীদের জন্য মন্ত্রিসভা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধান দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৮ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সংযুক্ত হয়ে এই বৈঠক করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, লন্ডন থেকে যারা আসবেন তাদের অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। ‘দু’টি অপশন ছিল (লন্ডন থেকে আসা যাত্রীদের) প্রবেশ বন্ধ করা হবে নাকি বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হবে। শেষে সিদ্ধান্ত হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেয়ার।’

সচিব বলেন, ‘লন্ডন ফ্লাইটে যেই আসুক তার যদি গতকালকেরও নেগেটিভ রিপোর্ট থাকে তারপরও তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।’

খন্দকার আনোয়ারুল বলেন, ‘দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। এজন্য প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, আজ রাতে একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে একটা যৌক্তিক সময় দিয়ে নোটিশ দেয়া হবে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটেই কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন ফেরত যাত্রীদের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

আপডেট সময় ০৭:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০