ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ৬ উইকেটে জিতেছে স্বপ্ন বয়েস

স্বপ্ন বয়েস বনাম তৈমুছ আলী ক্রিকেট ক্লাব দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

মেহেদী হাসান নাঈম, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ২৭ ডিসেম্বর তৈমুছ আলী ক্রিকেট ক্লাবের বিপক্ষে স্বপ্ন বয়েস ৬ উইকেটে জিতেছে। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বপ্ন বয়েস মুখোমুখি হয় তৈমুছ আলী ক্রিকেট ক্লাব দলের। তৈমুছ আলী ক্রিকেট ক্লাবের অধিনায়ক আনন্দ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে তৈমুছ আলী ক্রিকেট ক্লাব ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করে। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৭ রান করেন আরিফ। জবাবে ৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৩ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বপ্ন বয়েস। ফলে ৬ উইকেটের সহজ জয় পায় স্বপ্ন বয়েস। দলের পক্ষে ২ ওভারে ১৩ রান খরচে ১ উইকেট নিয়ে এবং ব্যাটিং এ দলের সর্বোচ্চ ২০ রান করে ম্যাচসেরা হন বিজয়ী দলের নূরুজ্জামান । ম্যাচে আম্পায়ারিং করেন আদনান ফারদিন ও মেহেদী হাসান নাঈম ।

এ রাতে একটি ম্যাচের মধ্যে দিয়েই শেষ হয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সকল ম্যাচ।

প্রথম রাউন্ডের খেলা শেষে আটটি দল ২য় রাউন্ড নিশ্চিত করেছে। দলগুলো হলো- নয়াপাড়া একাদশ, ডি জে আইসা ক্লাব, ফকরুল স্পোর্টিং ক্লাব, তিরুথা বোল্ড রাইডার্স, পূর্ব বামুনপাড়া উইনার্স, এস এম নাইট রাইডার্স, তৈমুছ আলী ক্রিকেট ক্লাব ও স্বপ্ন বয়েস।

২য় রাউন্ডের খেলা শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ৬ উইকেটে জিতেছে স্বপ্ন বয়েস

আপডেট সময় ০৬:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০